৫ ফেব্রুয়ারী সাঁতার দিবস ,এই দিনে ১৯৯০ সালে মহেশখালী প্রবাহ
সাঁত্যারে পাড়ি দিয়ে গ্রেপ্তার এড়াতে পেরেছিলাম,সেই দিন আমি পুলিশের হাতে
গ্রেপ্তার হলে আমার উচ্চতর ডিগ্রি নেয়া সম্ভব হতো না । যারা গ্রেপ্তার
হয়েছিল তাদের জীবন যেন পথে থেমে গেছে, যেমন আমার চাচতো ভাই রুহুল কাদের ও
নুরমোহাম্মদ (প্রয়াত),১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জেলহাজতে ছিল । রুহুল
কাদের জেলথেকে মুক্তি পেয়ে লেখাপড়া
চালিয়ে যেতে পারেনি। আর পলাতক থেকে১৯৯২ সালে বহুকষ্টেএইচ এসসি পাশ করে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞানে অর্নাস ও মার্ষ্টাস করেছি ।
তাই ৫
ফেব্রুয়ারী আমার জন্য সাতাঁর দিবস,জীবনের সাঁতারে লক্ষ্যে পৌছতে পেরেছি।
উল্লেখ্য যে,১৯৮৯ সালে ১৪ এপ্রিল ৭ রমজান মহেশখালী জনতা বাজারে সাপ্তাহিক
হাটবাজারে হাজারো মানুষের সামনে স্থানীয় কামাল হোছাইন কতৃত্ব প্রতিষ্ঠার
জন্য তার লাইসেন্সধারী দুনলা বন্দুক দিয়ে আব্বাকে লক্ষ্যে করে দুটি গুলি
করে এসময় বাঁধা দিতে গিয়ে কামালের চাচতো ভাই ছৈয়দ মিয়া গুলিতে আহত হয় ।
হাসপাতাল নেয়ার পথে সেইরাতে তিনি মারা যায়।ছৈয়দ হত্যা মামলায় পুলিশ কামাল
হোছাইনকে বাদী সাজিয়ে আব্বা আমিসহ আমাদের পরিবারের ১৭ জন্য সদস্যদের আসামী
করে ৪৫দিনের ভিতরে চার্জসীট দিয়ে দেয়


0 comments:
Post a Comment