
চকিদার থেকে কোতোয়াল
--------কবিতা ও ছবি : ওচমান জাহাঙ্গীর
ডাকাতের ভয়ে পালাইনি
পাহারা দিয়ে রাত জেগেছি
অসভ্যদের তাড়াতে
হীম হয়নি জানোয়াদের ভয়ে
তবু জীবন ক্ষয়
হয়ে যায় বয়সের ভারে
গ্রাম থেকে নগরে
পোষাক বদলায়
পদবীর হরেক রকম
চকিদার থেকে কোতোয়াল
কোরাস গায় লোকায়ে শিয়াল
তবুও কেউ আলো নিয়ে আসেনি
তীর্থের কাক হয়ে
পৌষের প্রহর গুনি
কিসের খেয়ালে
ঝরাপাতায় আগুনে দিয়ে
শীত তাড়াতে
চাদের আলোয়
রাত পোহায়ে
কেউ আসেনি
আমায় প্রেরনা দিতে
পোষাক বদলায়
পদবীর হরেক রকম
চকিদার থেকে কোতোয়াল
কোরাস গায় লোকায়ে শিয়াল
তবুও কেউ আলো নিয়ে আসেনি
তীর্থের কাক হয়ে
পৌষের প্রহর গুনি
কিসের খেয়ালে
ঝরাপাতায় আগুনে দিয়ে
শীত তাড়াতে
চাদের আলোয়
রাত পোহায়ে
কেউ আসেনি
আমায় প্রেরনা দিতে

0 comments:
Post a Comment