Home » » আমি বাবার অপেক্ষায় -আজ বাবা দিবস

আমি বাবার অপেক্ষায় -আজ বাবা দিবস

Written By grameenphoto on Sunday, 21 June 2015 | 04:47

আজ বাবা দিবস
বাবাকে নিয়ে ছোটবেলার কথা খুব মনে । আমরা গ্রামে মহেশ খালী থাকতাম আব্বা কক্সবাজারে চাকুরী করতেন শনিবারে সপ্তাহিক ছুটির তিনি ১ দিন গ্রামে আসতেন ।আমি বাবার অপেক্ষায় আমাদের বাড়ীর সামনের রাস্তায় দাড়িয়ে থাকতাম । ১৯৭৩ -৭৫ সালের কথা বলছি ।আমি রাস্থায় বিকেল থেকে সন্ধ্যা পযর্ন্ত বাবার অপেক্ষায় থাকতাম । ঐ লম্বা পথটি সন্ধের সময় ধুসর হয়ে যেত । তিনি প্রতি সপ্তাহে আসতে পারতেন না । আমি কিন্তু প্রতিদিন বাবার অপেক্ষায় থাকতাম সন্ধে হলে ঘরে ফিরতাম ।কত বিকেল এই ভাবে কেঠেছে ।আমার সমবয়সি ছেলেরা খেলা মাঠে । আমি রাস্তায় বাবার অপেক্ষায় । বাবার বিরহে থুবই কাতর থাকতাম ।বাবা ব্যবহারিত কাপড় শুকে গ্রাণ নিতাম ।বাবা এখন গ্রামে মহেশখালীতে থাকে আমি চট্টগ্রামে । তিনি এখনো আমার ছায়ার মতো রয়েছে । তার দোয়ায় আমার এ পখ চলা । বন্ধুদের কাছে বাবার জন্য দোয়া চাই ।

0 comments:

Post a Comment