Home » » ডাক পোস্ট বিভাগটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে--ওচমান জাহাঙ্গীর

ডাক পোস্ট বিভাগটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে--ওচমান জাহাঙ্গীর

Written By grameenphoto on Monday, 8 June 2015 | 07:26

এক সময়ের জনপ্রিয় এবং অতি গুরুত্বপূর্ণ এ ডাক পোস্ট বিভাগটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে । এর পিছনে এ বিভাগের কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারীর যেমন গাফিলতি রয়েছে, ঠিক তেমনি রয়েছে এ বিভাগটি সচল রাখার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তির চরম উদাসীনতা। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, ঠিক সময়ে পোষ্ট মাষ্টার ও অন্যান্য কর্মকর্তারা কার্যালয়ে আসলেও দিনে কোন চিঠি প্রেরক-প্রাপকের দেখা মিলে না। কোন কোন পোস্ট অফিসে চিঠি প্রাপক-প্রেরকের দেখা মিললেও তা এক সময়ের এ কর্মব্যস্ত অফিসের তুলনায় বেশ বেমানান।
আজকাল তরুণ প্রজন্ম জানেই না পোস্ট অফিস কোথায় এবং এর কাজ কি? কেননা- তৃতীয় প্রজন্ম ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল, জি-মেইল ও ফেইসবুকের কল্যাণে চিঠি বা ছবি ও ফাইল আদান-প্রদান করে থাকেন। ইদানিং মোবাইল থেকেও এমএমএস (ছবি আদান-প্রদানের মাধ্যম), এসএমএস (চিঠি বা বার্তা পাঠানোর মাধ্যম) করে দ্রুত সময়ের মধ্যে ডকুমেন্ট মুর্হুতে সারা পৃথিবীতে পাঠানো যাচ্ছে। হয়ত: সেদিন আর বেশি দূরে নয়, যেদিন ‘ডাক পোস্ট নামে দেশে এক সময় চিঠি-বার্তা আদান-প্রদানের একটি মাধ্যম ছিল’ বলে ইতিহাসে লেখা থাকবে । ছবিটি তুলেছেন আন্দর কিল্লা মোড় থেকে বন্ধুবর সোহেল মো. ফকরুদ-দীন



0 comments:

Post a Comment