Written By grameenphoto on Saturday, 12 December 2015 | 00:06
দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করতে সুশিক্ষা ও
প্রশিক্ষণের বিকল্প নেই। বিশাল জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ। দক্ষ জনগোষ্ঠীর
অভাবে আজ আমাদের দেশটা পিছিয়ে আছে। সুশিক্ষিত ও দক্ষ জনগণই পারে একটি
সমৃদ্ধবান রাষ্ট্র গঠন করতে। সার্টিফিকেটধারী শিক্ষার চেয়ে সুশিক্ষিত
শিক্ষাই ভূমিকা পালন করতে পারে। গ্রামীণ ফটোগ্যালারী সেই কাজটি সীমিত আকারে
করে আসছে। এই রকম প্রশিক্ষণ কর্মশালা তৃণমূল পর্যায়ে করা গেলে দেশের কিছু
মানুষ দক্ষ ও সুশিক্ষিত হবে। গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর মেরিট
বাংলাদেশ স্কুল এন্ড কলেজের মিলনায়তনে সকাল ১১টায় গ্রামীণ ফটোগ্যালারীর
উদ্যোগে দুইমাসব্যাপী কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক এম গোফরান চৌধুরী। চট্টগ্রাম জেলার
সাধারণ সম্পাদক এ কে এম আবু ইউসুফ’র সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন
ইউনেস্কো ফেডারেশন ক্লাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ ড. মোহাম্মদ
সানাউল্লাহ, ট্রাস্ট অব হিউম্যান রাইটস বাংলাদেশ এর চেয়ারম্যান মাসুদা
বিলকিছ, আর্ত চেতনা মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সাংবাদিক জয়সেন
বড়ুয়া, জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা কবি মাহমুদুল হাসান নিজামী,
চট্টগ্রাম জেলা স্কাউটসের জেলা সেক্রেটারী এস এম শাহনেওয়াজ আলী মির্জা,
পরিস্থিতির২৪.কম এর উপদেষ্টা ও চান্দগাঁও থানা আওয়ামী লীগের সদস্য নাজমুল
আলম খান, প্রশিক্ষক সাইফি আনোয়ার। গ্রামীণ ফটোগ্যালারী দক্ষতা উন্নয়নের
একটি দেশব্যাপী সংগঠন। দেশের ১১টি জেলায় চলমান কর্মসূচি রয়েছে। চট্টগ্রাম
জেলায় ফটোগ্রাফী ও জার্নালিজমের উপরে দক্ষতা বৃদ্ধির লক্ষে গত দুমাস
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকতায় ও
মানবিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য জয়সেন বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয় এবং
প্রশিক্ষণার্থীদেরকে সনদ বিতরণ করা হয়।
0 comments:
Post a Comment