গাইতে পারি না গান
যদি যায় প্রান
ভিরু কাপুরুষের দলে
নাম লিখিছি অনেক আগে
দুর্ভাগ্যের ঝাটা
কপাল জুড়ে
চেতনার বিবেকবোধের গোলক ধাঁধা
যেতে পারিনা ঐ খোলা অরন্যে
বাঁধা আর বাঁধা
তারা অদম্য বন্য
ঘরের ভিতরে অরন্যের চাষ
যেখানের হয়না আমাদের বসবাস
আশায় থাকি মুক্তি মিলে শৃংখলে
বিহঙ্গের মতন উঠতে পাখা মেলে
লাল ঘুড়ি উড়াবো নীল আকাশে
নাটাইয়ের টানে স্বপ্নের বাতাসে


0 comments:
Post a Comment