Home » » প্রৌঢ় শরীরে- ওচমান জাহাঙ্গীর

প্রৌঢ় শরীরে- ওচমান জাহাঙ্গীর

Written By grameenphoto on Monday, 29 July 2019 | 23:18




প্রৌঢ় শরীরে তরুন হৃদয়ে
কার্তিকে পঞ্চাশের সিঁড়ি বেয়ে
সেই কাটাল তলার দিনিলিপি
পাখি ডাকা ভোরের আলাপনী

ভোরের আলোয় আঁধার পালায়
এমনি করে সোনালী সময় হারায়

ধানশালিকের ডাকা ভোরে
কৃষক লাঙ্গল কাঁধে ছুটে
বর্ষার স্নাত মাঠি চষে
একমনে রোপন চলে

সেইদিন এসেছিলে 
ভালবাসা কুড়াতে
এক কার্তিকের
বকুল ঝরা প্রভাতে

0 comments:

Post a Comment