শেষ রাত্রিতে কানে এলো
বাসন্তী পাখি ডাক
ভুলে গিয়েছিলাম এ যে
ফালগুন মাস
ভোরে আলোই পলাশ ফুলে
পাখিদের ভিড় মধু নিতে
শিমুল তুলো গাছ
রক্ত রংয়ে সেজেছে
এ মাসে আবার ফিরে এসেছে
আমার ভাইয়ের রক্তমাখা রাজপথ
মনের মাঝে লালন করছি
বহুযুগ ধরে
সেই অগ্নিঝরা দিনে
শিমুল পলাশের রং
মেখে ছিল
আমার ভাইয়ের জামাতে

0 comments:
Post a Comment