Home » » ২৩ নভেম্বর ফ্লাইওভারের গাডার ধসের দুবছর

২৩ নভেম্বর ফ্লাইওভারের গাডার ধসের দুবছর

Written By grameenphoto on Saturday, 22 November 2014 | 05:56

ওচমান জাহাঙ্গীর-- বর্তমানে বহদ্দারহাট ফ্লাইওভার রাতের সৌন্দর্য্য মোহিত করবে । বিভিন্ন রংয়ের আলোকসাজ্জায়  চট্টগ্রামের প্রথম ফ্লাইওভার  রাতের সৌন্দর্য্যই আলাদা ভাবে আর্কষণ করে ।  কিন্তু সবাই ভুলে গেছে বা  ভুলতে বসেছে এই ফ্লাইওভারের গাডার ধসের কথা,আজ দুবছর হয়ে গেল ফ্লাইওভারের গাডার ধসের ঘটনা ঘটেছে ।২০১২ সালে ২৩ নভেম্বর  সন্ধ্যা ৭টার সময় এই ফ্লাইওভারের গাডার ধসে অনেক মানুষ মারা যায় ।



 পত্রপত্রিকার সূত্র মতে ২৪ জন নিহত হওয়ার সংবাদ প্রকাশ হলেও  নিহতের ৯ পরিবার ৮লাখ টাকারর মতো ক্ষতিপুরণ পেয়েছে। ফ্লাইওভারের গাডার ধসে হতাহতের ঘটনায় ফ্লাইওভার নির্মানে নেতিবাচক প্রভাব পড়েছে ফলে চট্টগ্রাম শহরের বসবাকারীরা  ফ্লাইওভার নির্মাণকে আতংক মনে করে।  ২০১২সালে বহদ্দার হাট ফ্লাইওভারের ধসে বিভংসতার সৃষ্টি হয়েছিল তা এখনো মানূষ ভূলতে পারেনি । অনেক মৃত্যু ও আহতের ঘটনায় ফ্লাইওভারকে ভয়ানক দানব মনে করে ।আমার প্রতিবেশী কাজল দার ফ্লাইওভারের ধসে মৃত্যু ঘটে তার দুই শিশুপুত্র পিতা হারাস্থায় বড় হচ্ছে । এই রকম অনেক ঘটনা ফ্লাইওভারের ধসের কারণে হয়েছে । পূর্ব ষোলশহর ওমর আলী মাতব্বর রোড় , ইয়াছিন হাজীর বাড়ী , খাজা রোড় ও  চান্দগাও আবাসিক এলাকাসহ এসব এলাকার নিহত ৯ পরিবার আর্থিক ক্ষতিপূরন পেয়েছে ।   নিহত ও আহতদের পরিবার  শোকের বেদনা ও দুর্বিসহ যন্ত্রনা  এখনো বহন  করে চলছে । ২০১২ সালে ২৩নভেম্বর ফ্লাইওভারের গাডার ধসে ঘটনায় মামলা হয়েছে মামলাটি বিচারাধীন রয়েছে ।  তবু সময়ের দাবী আধুনিক নগরায়নের প্রেক্ষিতে চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে সেইদিনের ঘটনায় নগর উন্নয়নকে দামাতে পারেনি । উন্নয়নের জন্য ভারী ও ঝুকিপূর্ণ নিমার্ণ কাজ হবে এটা স্বাভাবিক বহদ্দারহাট ফ্লাইওভার ধসে ঘটনা অনাকাঙ্খিত । চট্টগ্রামবাসি এই রকম ঘটনা আর চায় না ।

0 comments:

Post a Comment