Home » » মহেশখালী কালারমারছড়া পিএসসি কেন্দ্রে কেন্দ্র সচিবের তাফালিং অভিযোগ করায় শিক্ষক লাঞ্চিত

মহেশখালী কালারমারছড়া পিএসসি কেন্দ্রে কেন্দ্র সচিবের তাফালিং অভিযোগ করায় শিক্ষক লাঞ্চিত

Written By grameenphoto on Wednesday, 26 November 2014 | 07:08


নিজস্ব প্রতিবেদক
মহেশখালী উপজেলার কালারমারছড়া পিএসসি কেন্দ্রে কেন্দ্র সচিবের তাফালিং এ অতিষ্ট হয়ে পড়েছে সাধারন শিক্ষক সহ শিক্ষার্থীরা। তার ইচ্ছেতেই কেন্দ্রের সব কিছু নিয়ন্ত্রনের অধিকার বলে যা ইচ্ছে তাই করে সাভাবিক পরীক্ষার্থীদের পরীক্ষা বিঘœ হবার অবিযোগ করেন অভিবাভক মহল। টাকার বিনিময়ে কেন্দ্র সচিব স্থানিয় শিক্ষকদের কেন্দ্রে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন বলে জানান অনেকে। চিকনি পাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ, আধাঁর ঘোনা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মিজ্জির পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক কেন্দ্রে পবেশ করে তাদের নিজ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের সহযোগিতা করার অভিযোগ করলে ও ইউএনও প্রতিনিধি (কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা)হিসাবে মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার ফজলুল হককে দিলে ও কোন ধরনের ব্যবস্থা না নিয়ে কেন্দ্র সচিবের সাথে যোগসাজস করে কিছু বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে যাওয়ার অভিযোগ করেন নাম প্রকাশে অনেক শিক্ষক। তারা বলেন উক্ত কেন্দ্র সচিব মঈনুল ইসলাম মাদ্রাসার সুপার মৌলানা সলিম উল্লাহ‘র বিরুদ্ধে মাদ্রাসার তহবিল তসরুফ, মাদ্রাসার মালামাল লুট সহ বিভিন্ন দুর্ণীতির অভিযোগ থাকার পর ও দুর্ণীতিবাজ এ শিক্ষককে একটি গুরুত্বপূর্ন পরীক্ষা কেন্দ্রে কিভাবে কেন্দ্র সচিব করা হলো তা বুঝে উঠে পারছেনা অনেকে। কেন্দ্র সচিব, কেন্দ্র সুপার এমনকি সরকারী প্রতিনিধির কাজ ও তিনি একাই করে যাচ্ছেন। এ যেন একর ভিতর তিন। অন্যরা থাকলেও না থাকার মতো। তাছাড়া কালারমারছড়া পিএসসি কেন্দ্র একটি হলেও কেন্দ্র সচিব অলৌকিক ভাবে মঈনুল ইসলাম মাদ্রাসায় ভেনু করা হয়। সেখানে তার মাদ্রাসার ছাত্ররা দরজা বন্ধ করে ঐ মাদ্রাসার শিক্ষকদের দিয়ে পরীক্ষা নিচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। সেখানে মৌলানা সেলিম কৌসলে সরকারী প্রতিনিধি যেতে দেন না বলে জানা যায়।অথচ কেন্দ্রের পার্শে আদর্শ দাখিল মাদ্রাসা এবং কালারমারছড়া সরকারি প্রাঃ বিদ্যালযের মতো প্রতিষ্টান আছে। গতকাল উল্লেখিত বিষয় সমুহের অভিযোগ নিয়ে গেলে কেন্দ্র সচিব জয়নাল নামক এক শিক্ষককে শাররীক ভাবে লাঞ্চিত করা হয় বলে জানান ছাত্র অভিভাবক আব্দুল আজিজ। এ বিষয়ে মহেশখালী মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফজলুল হকের সাথে যোগা যোগ করা হলে তিনি বলেন এধরনের একটি অভিযোগ তিনি শুনার পর তিনি ব্যবস্থা নিয়েছেন। আর অন্য অভিযোগ গুলো সঠিক নয় বলে জানান। অন্যদিকে কেন্দ্র সচিবকে বরখাস্ত না করলে কেন্দ্রে অনাকাংখিত ঘটনার আশংখা প্রকাশ করেন ছাত্র অভিভাবক সহ সচেতন মহল।

0 comments:

Post a Comment