Home » » কক্সবাজারে সড়ক ডাকাতিকাল পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধ মহিলা মেম্বার সহ আহত-৫,লক্ষাধিক টাকা লুট

কক্সবাজারে সড়ক ডাকাতিকাল পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধ মহিলা মেম্বার সহ আহত-৫,লক্ষাধিক টাকা লুট

Written By grameenphoto on Wednesday, 26 November 2014 | 07:10


স.ম.ইকবাল বাহার চৌধুরী
কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারো ডাকাতিকালে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁও- ঈদগড় সড়কের পানের ছড়া সংলগ্ন বড়টিলা নামক স্থানে ঈদগড় থেকে ঈদগাঁও অভিমুখী একটি যাত্রীবাহী চাঁন্দের গাড়ী গতিরোধ করে ১২/১৪ জনের একটি ডাকাতদল। এ সময় ডাকাতরা গাড়িতে থাকা যাত্রীদের লুটপাট সহ মারধর করে। এতে ডাকাতদলের হামলায় ঈদগড় ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা আনোয়ারা বেগম, যাত্রী বাদল কান্তি দে সহ ৫জন আহত হয়। খবর পেয়ে ঈদগড় আর.আর.এফ পুলিশ ক্যাম্পের নায়েক গোধুলি চাকমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাত দেখতে পেয়ে গুলি ছুঁড়ে। এসময় ডাকাতরাও পাল্টা গুলি ছুঁড়তে ছুড়তে গর্জন বাগানের দিকে ডাকাতদল পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ। এ ব্যাপারে ঈদগড় আর.আর.এফ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবদু ছালামের সাথে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনার সত্যতা স্বীকারসহ ডাকাত দলের সাথে গোলাগুলির কথাও জানান। উল্লেখ্য যে, সদর উপজেলার ঈদগাঁও ও রামু উপজেলার ঈদগড়ের সীমান্তবর্তী এলাকায় ডাকাতদলের খপ্পর থেকে কোনভাবেই নিস্তার পাচ্ছে না এলাকাবাসী। একের পর এক ডাকাতি ঘটে যাচ্ছে। অথচ স্থানীয় পুলিশের শক্ত প্রতিরোধের অভাবে ডাকাতরা নির্ভয়ে ডাকাতির ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

0 comments:

Post a Comment