Home » » জিহাদ ক্ষমা করো--ওচমান জাহাঙ্গীর

জিহাদ ক্ষমা করো--ওচমান জাহাঙ্গীর

Written By grameenphoto on Sunday, 4 January 2015 | 01:52

জিহাদ ক্ষমা করো
----------------------------ওচমান জাহাঙ্গীর
জিহাদ ক্ষমা করো
কেন পড়লে মানবতৈরী গর্তে
কোথাও তুমি নাই
ক্যামরায় খুজতে খুজতে
তোমার পিতাকে আটক করে
পুলিশের যত ক্ষমতায়
তারা বলে
গর্তে কোন মানুষ নেই
সেই আদম্য ক্ষমতার প্রলাপ
আমরা অসহায়ের মতো
চোখ রাখি টিভির পর্দায়
সাধারণের চেষ্টায়
লাশ মিলে
জিহাদ তোমাকে জেনেছি
গর্তে পড়ার পর থেকে
দেশের মানুষের চোখে জল
গড়িয়ে প্রার্থনা করেছে

পারিনি তোমাকে বাচাতে
পেরেছি লাশ উদ্ধার করতে
এই আমাদের অক্ষমতা
কবিরা দমে যায়নি
তারা লিখে যাচ্ছে
বিদ্রোহী কবিতার ভাষায়

0 comments:

Post a Comment