Home » » মহেশখালীতে শিক্ষক জয়নালের মৃত্যুতে উপকূলীয় সাংবাদিক ফোরামের শোক

মহেশখালীতে শিক্ষক জয়নালের মৃত্যুতে উপকূলীয় সাংবাদিক ফোরামের শোক

Written By grameenphoto on Monday, 9 February 2015 | 05:10

মহেশখালীতে শিক্ষক জয়নালের মৃত্যুতে উপকূলীয় সাংবাদিক ফোরামের শোক


মহেশখালীতে শিক্ষক জয়নালের মৃত্যুতে উপকূলীয় সাংবাদিক ফোরামের শোক
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক জয়নাল আবেদীন গত ৭ ফেব্রয়ারী  সকাল দশটার সময়  ইউনুছখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পাঠ দান কালে হঠাৎ হ্নদরোগে আক্রান্ত হয়ে  সে না ফেরের দেশে ফাঁড়ি জমান। ইন্নালিল্লাহ----রাজেউন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।  মরহুমের নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ছাত্র , সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তি বর্গদের উপস্থিতিতে শোকাহত হাজারো মানুষের  ঢল নামে।  সকাল থেকে দুপুর পর্যন্ত মরহুমের  বাড়ী  মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালীর মাইজ পাড়া গ্রামে তাকে এক নজরের দেখার জন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, ছাত্র ,

ব্যবসায়ী  রাজনৈতিক ব্যক্তি সুশিল সমাজের লোকজনের ভীড় জমেছিল।  মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।  তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলাসহ  কালারমারছড়া ইউনুছখালী মাইজ পাড়ার তাহার গ্রামে শোকের ছায়া নেমে আসে। গত ৮ ফেব্রয়ারী রবিবার সকাল ১০ টার সময় ইউনুছখালী মাইজ পাড়া দারুল কোরআন মাদ্রাসার মাঠে জানাযা সম্পন্ন হয়। পিতার শোকে কাতর মরহুমের ২য় পুত্র সেলিম সাংবাদিকদের জানিয়েছেন তার পিতাকে জানাযার নামাজ শেষে মাইজ পাড়া কবরস্থানে দাপন করা হয়। তার  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উপদেষ্টা এবং  মানণীয় জাতীয় সংসদ সদস্য (কক্সবাজার-১) হাজী মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক মুক্তবাণীর উপদেষ্টা  সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ,দৈনিক আপন কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব রুহুল আামিন সিকদার ও মহেশখালী উপজেলা মেম্বার এসোসিয়াশনের সভাপতি কালারমারছড়া ইউপি সদস্য  নুরনবী ,সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ  স.ম.ইকবাল বাহার চৌধূরী সভাপতি, এ.এম হোবাইব সজীব  সিনিয়র সহ-সভাপতি, মনছুর আলম সহ-সভাপতি, শহিদুল ইসলাম কাজল সাধারণ সম্পাদক, ওবাইদুল হক আবু চৌধুরী যুগ্ন্ সম্পাদক, নুরুল হাকিম আনোয়ার সহ-সাধারণ সম্পাদক, আব্দুল আলিম নোবেল-সাংগঠনিক সম্পাদক, বি.এম হাবিব উল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, এম রমজান আলী  অর্থ সম্পাদক, আবুহেনার সাগর দপ্তর সম্পাদক, হাসান তারেক মুকিম ক্রীড়া সম্পাদক, আবু বকর ছিদ্দিক প্রচার সম্পাদক, সৈয়দ মোস্তফা আলী, শাহজালাল শাহেদ, অলিউল্লাহ রনি, জসিম উদ্দিন টিটু, লোকমান হাকিম, আব্দুল মালেক সিকদার, ছৈয়দ আলম, লোকমান হাকিম নিবার্হী সদস্য প্রমূখ।  তারা মরহুমের আত্মর মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

0 comments:

Post a Comment