নীলিমার চোখে আমি নির্বোধ
কেউ ভালোবাসা করেনি শোধ
হারিয়ে গেছে আমার জীবনবোধ,
মাঘির পূর্ণ তিথিতে এত ক্রোধ।
কেউ ভালোবাসা করেনি শোধ
হারিয়ে গেছে আমার জীবনবোধ,
মাঘির পূর্ণ তিথিতে এত ক্রোধ।
সজল'নেত্রে বিলাসী বিমূর্ত ভাবনা
সন্ধ্যার আলোছায়ায় প্রদ্বীপ সাধনা,
গ্রহনকালে মলিন সময়ের আলপনা
মিথ্যার উপর দাড়িয়ে এ কেমন ছলনা।
মাধুরী মিশিয়ে যে ছবি এঁকেছিলেম এ অন্তরে,
রাখতে পারিনি ধরে,চিরদিনের তরে,
হৃদয়ের বিশাল প্রান্তর জুড়ে ছিলে শুধুই তুমি,
সবখানে দেখেছি তোমার ছবি,আকাশ আর ভূমি।
বিদায়ের অকাল দিনে অন্তর গেছে কেঁদে কেঁদে,
শুধু চেয়ে দেখেছি,অসহায় হয়ে নিয়েছি মেনে।

0 comments:
Post a Comment