সুন্দর পৃথিবীর মনোরম আজি
পূর্ণিমার আকাশে মাধুবী চাঁদ,
কেউ কাছে ছিলনা হতে সাথী,
হয়নি প্রাচীন প্রেমের কথার মালার সাদ।
এমন রাতে কত কামনা, নিরব মনের বাসনা
উতলা মেঘ পরক্ষণে চাঁদ ঢেকে রাখে
অাবার যায় সরে, মেঘদেবতা অানমনে,
আমার নয়নে ঘুম নেই একাকী চিত্তে।
ঝরেপড়ে মিষ্টি কথার ফুলঝুরি
নিয়ম ভাঙা নিয়ম প্রতিঘাত এলো বুঝি।
দুরের আর্তনাদে কোন মানসীর ক্রন্দন,
মুখোমুখি বসিবার নয়নে নয়ন।
জোছনা মাখা কিরণ দেখেনি সে মূখ,
তৃষিত হৃদয় জ্বেলে আলো, দেয়নি সূখ।
অন্ধ নিভিড় আকাশের চাঁদের সেই চোখ
স্মৃতিতে গাঁথা খোঁজে ফিরে হারানো সূখ।
নয়নে কোণে অশ্রু জল, করে টলমল,
মন কি চায়? সে কি ফিরে পায়।
ভুলিতে পারিনা কিছুতেই
পৃথিবীর দিনগুলো বারে বারে ফিরে আসে
সে কিন্তু ফিরেনি নদীর স্রোত মতই
হৃদয়ের দীর্ঘশ্বাস অদৃশ্য বাতাসে ভাসে।
৬/৪/২০২০ইং

0 comments:
Post a Comment